লায়নের ঘূর্ণিতে বিধ্বস্ত নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের উইকেট পেসারদের জন্য স্বর্গ। তবে সেই উইকেট হটাৎ রূপ বদলালো। আর এতেই ধরা খেলো কিউইরা। ওয়েলিংটন টেস্টে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিওনের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ড।

রোববার (৩ মার্চ) ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই জয় তুলে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ দিনে লায়নের ঘূর্ণিতে প্রথম সেশনেই ১৯৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

১৭২ রানের জয়ে দুই টেস্ট সিরিজে এগিয়ে গেছে অজিরা। ৫ রানে ৬ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইন ধসিয়ে দেন লায়ন। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেট নেওয়ায় এই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই স্পিনার। 

আগের দিনের ৩ উইকেটে ১১১ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে নিউজিল্যান্ড। চতুর্থ দিনে লায়নের তোপের মুখে আসা-যাওয়ার মধ্যে থাকেন কিউই ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৯৬ রান অলআউট হয় নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ১০৫ বলে ৫৯ রান করেন।