বিশ্বকাপের শেষ অনুশীলনে চোট পেলেন মুশফিক

আগামীকাল শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এই ম্যাচের আগে শেষ অনুশীলনে চোট পেলেন মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার সকাল ১০টায় অনুশীলন শুরু করেন মুশফিক-সাকিবরা। অনুশীলনের একপর্যায়ে তার ডান হাতের কনুইয়ে বল লাগে। চোট পাওয়ার পর ড্রেসিং রুমে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এর আগে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

এই বিশ্বকাপে এর আগেও একইভাবে আঘাত পান দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। সেই চোটের কারণে তাকে কোনো ম্যাচ মিস করতে হয়নি। তবে কালকের ম্যাচে তার খেলা হবে কি না তা এখনো দলের পক্ষ থেকে জানানো হয়নি।

ইত্তেফাক/এএম