তরুণ উদ্যোক্তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে বড়ো হচ্ছে ই-কমার্স সেক্টর। সঙ্গে বাড়ছে এ সেক্টরে চাকরির চাহিদা। সম্ভাবনাময় এ সেক্টরে উদ্যোক্তা তৈরি এবং ক্যারিয়ার গড়ার সম্ভাবনার নানান দিক নিয়ে ৫ জুলাই ২০১৯, শুক্রবার ই-ক্যাব ইয়ুথ ফোরাম রাজধানীর বনানীস্থ ইনোটেল বিজনেস হোটেলে আয়োজন করছে দিনব্যাপী ‘ই-কমার্স সামিট অন ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ
পাওয়ার্ড বাই ইভ্যালি’ প্যানেল ডিসকাশন, উদ্যোক্তাদের আলোচনা এবং কর্মশালাসহ পাঁচটি বিষয়ভিত্তিক সেশনে উপস্থিত থাকবেন প্রায় ২৫ জন আলোচক এবং ১৫০ এর অধিক অংশগ্রহণকারী। এছাড়াও ফেসবুক লাইভে প্রায় ২৫ হাজার অনলাইন স্রোতা অংশ নিবেন বলে আশা করছেন আয়োজকগণ। সামিটের আয়োজক এবং ই-ক্যাব ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আসিফ আহনাফ জানান, দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন দারাজ, ই-ভ্যালি, বাগডুম, প্রিয়শপ, চালডাল, আপনজোন, দিনরাত্রি, এক শপ, সহজ, এসএসএল ওয়ারলেস, বিদ্যুত্, রেজিস্ট্রসহ বিভিন্ন ই-কমার্স কোম্পানির কর্ণধারগণ।
আয়োজন এর প্রথম সেশনে দেশীয় ই-কমার্স উদ্যোক্তাদের অংশগ্রহণে হবে ‘ফিউচার অফ ই-কমার্স’ শীর্ষ উদ্যোক্তা আলোচনা। দ্বিতীয় সেশনে ‘বিজনেস প্ল্যান এবং ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’এর ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ই-কমার্স এর জনপ্রিয়তার অন্যতম একটি সেক্টর এফ কমার্স। ফেসবুকভিত্তিক পাঁচটি জনপ্রিয় উদ্যোগের নারী উদ্যোক্তাগণের সমন্বয়ে হবে ‘এফ কমার্স দ্য হিডেন মার্কেট’ সেশন। পরবর্তী সেশনে ই-কমার্সে চাকরির সম্ভাবনাময় নিয়ে প্যানেল ডিসকাশনে থাকবেন দেশ সেরা ই-কমার্স কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান ব্যক্তিগণ। এবং সামিটের সর্বশেষ সেশনে ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে ‘ডাইভারসিফাইড ই-কমার্স মার্কেট’-এর ওপর পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হবে। আয়োজিত সামিট এর প্রধান পৃষ্ঠপোষক ই-ভ্যালি। আয়োজনের সহায়ক ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং স্টার্টআপ সহায়তা প্রতিষ্ঠান ব্রেকবাইট। এছাড়াও পার্টনার হিসেবে রয়েছে এটুআই একশপ, ঢাকা লাইভ, স্মার্ট বি, আগামী ডিজিটাল, বিডি টুর প্লানার, হোটেল দি কক্স টুডে এবং মিডিয়া পার্টনার দি ডেইলি স্টার।
ইভেন্টের রেজিস্ট্রেশন লিংক: http://shorturl.at/buvHI
ইভেন্ট এর বিস্তারিত: www.facebook.com/ events/2242121456031287/