‘সৈয়দপুর রেলকারখানায় নাট-বল্টু থেকে কোচ সবই তৈরি সম্ভব’

নাট-বল্টু থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশ এমনকি রেলের অত্যাধুনিক কোচও তৈরি সম্ভব সৈয়দপুর রেলকারখানায়। প্রতিষ্ঠার পর ১৯৬৬ সালে এ কারখানায় নতুন কোচ তৈরি হয়েছিল। এরপর থেকে এখানে বন্ধ রয়েছে কোচ নির্মাণ কার্যক্রম। বর্তমানে শুধু পুরাতন কোচ মেরামত করা হয়। সম্ভাবনাময় এ রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন হলে উত্পাদন বাড়বে চার গুণ। এখানে মেরামত করা হতো যাত্রীবাহী কোচ, ওয়াগন। তৈরি হতো রেলওয়ের খুচরা যন্ত্রপাতি। জনবল সংকোচন নীতিমালার আওতায় জনবল অর্ধেক কমিয়ে আনা হয়। পর্যায়ক্রমে দক্ষ শ্রমিকরা অবসরে যাওয়ায় এখন কর্মরত আছেন মাত্র ১ হাজার ১১০ জন।