রাঙ্গামাটিতে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাত্!

চাকরির প্রলোভন দেখিয়ে এক দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির স্থানীয় কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতারণার শিকার স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতারণার শিকার দিলীপ নন্দী। এসময় প্রতারণার শিকার অনেকে উপস্থিত ছিলেন।