চোখ বিভিন্ন রোগের উপসর্গ জানান দেয়। চোখ দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন শরীরে খারাপ কোলেস্টেরল বেড়েছে কী না। যেসব উপসর্গ জানান দেবে শরীরে কোলেস্টেরলের মাত্রা:
- চোখের চারপাশে অস্বাভাবিক মাংসপিণ্ড কিংবা সাদা বা হলুদ রঙের ছোট ছোট দানা জানান দেয় রক্তে কোলেস্টেরলর মাত্রা। এই সমস্যাকে বলা হয় জ্যানথেলাসমাস।
- চোখে ঝাপসা দেখছেন? চোখের সামনে কালো বলয় বা রেখা দেখতে পেলে সতর্ক হোন। কোলেস্টেরল বাড়লে সমস্যা দেখা যায় রেটিনাতেও। তাই চোখে সমস্যায় গাফলতি না করে শরণাপন্ন হোন চিকিৎসকের।
- অনেক সময় কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় দেখা যায়। এটিকে বলা হয় অরকাস যা সাধারণত বয়স বাড়লে গঠিত হয়। কিন্তু, শরীরে বাজে কোলেস্টেরলের প্রভাবেও এই বলয় তৈরি হতে পারে।