তাহিরপুরে শিক্ষকের ওপর হামলাকারী জেলহাজতে

সুনামগঞ্জের তাহিরপুুরে শিক্ষকের উপর হামলাকারী যুবক তোফাজ্জল হোসেনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তোফাজ্জল বুধবার দুপুরে আদালতে জামিন নিতে গেলে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুভদ্বীপ পাল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মতিউর রহমান পীর বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত রবিবার বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে।