মানিকগঞ্জ ঘিওরে ৪৩ জনের কাছ থেকে বিদেশে পাঠানোর নামে ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মাদারীপুরের শিবচর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন।
এসআই মো. খালেদুজ্জামান জানান, ঘটনাস্থল হতে শিবচর থানা পুলিশের সহযোগিতায় আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ঘর তল্লাশি করে নগদ ৮,৫০,০০০/- টাকা ও একটি ল্যাপটপসহ চারটি মোবাইল ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট ও কয়েকটি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে আসামিদের ও তাদের দুই শিশু পুত্র হাসিবুল ইসলাম (১০) ও আরিয়ান (৫)কে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।