একটি বাড়ি একটি খামার প্রকল্পে স্থায়ী নিয়োগের দাবি

একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী নিয়োগ, বেতন  বৈষম্য দূরীকরণ ও সব পদে পদোন্নতির দাবিতে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের পূর্বধলা শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা পরিষদ চত্বরের সামনের রাস্তায় এ মানববন্ধন করেন।

এ সময় বক্তব্য রাখেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান, ফিল্ড সুপার ভাইজার দুলাল কুমার সরকার, মোস্তাফিজ বিল্লাহ হারুন, মাঠ সহকারী উজ্জল মিয়া প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।