রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘স্মার্টফোন ও ট্যাব মেলা ২০১৯’ (গ্রীষ্মকালীন)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলা সবার জন্য উন্মুক্ত হয়েছে। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড়ো আয়োজন। স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্টফোনের গ্যাজেট নিয়ে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের এটি ১২তম আসর। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারের মেলায় প্লাটিনাম স্পনসর হিসেবে অংশ নিচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং, হুয়াওয়ে ও অপ্পো। এসব ব্র্যান্ড ছাড়াও মেলায় স্মার্টফোন নিয়ে আসছে আইফোন, নকিয়া, ম্যাক্সিমাস, রিয়েলমি, ইউমিডিজি তাদের স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ নিয়ে অংশ নিচ্ছে। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানগুলো। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। যা থেকে প্রাপ্ত অর্থ ক্যানসার রোগীর চিকিত্সায় দান করা হবে। আর প্রতিদিন রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।