পুঁজিবাজারে লেনদেন কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ দশমিক ৫৮ পয়েন্ট। তবে এক দিনের ব্যবধানে ২০ কোটি টাকার লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির ১৮ কোটি ৪২ লাখ ৬০ হাজার ৭১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৮৭ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা। আগের দিন বুধবার এই বাজারে ৫০৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৫৩৮০ দশমিক ৭৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক শূন্য দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৯১০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ৫৮ পয়েন্ট কমে ১২৩৩ দশমিক ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার। 

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স, রানার অটো, সিলকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, ঢাকা ইনসিওরেন্স, জেনেক্স ইনফোসিস ও নিউলাইন ক্লোথিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—আইসিবি এমপ্লয়ী মি. ফা-১ স্কিম ১, পিএইচপি মি. ফা-১, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., ট্রাস্ট ব্যাংক ১ মি. ফা., রূপালি ইনসিওরেন্স, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মি. ফা., ন্যাশনাল ফিডস ও রিলায়েন্স-১ মি. ফা.।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ইমাম বাটন, মেঘনা পেট, এমারেল্ড অয়েল, নরদার্ন জুট, মেঘনা কন্ডেন্সড মিল্ক, সোনারবাংলা ইনসিওরেন্স, দুলামিয়া কটন, এইচআর টেক্স, গ্লোবাল ইনসিওরেন্স ও প্রগতি ইনসিওরেন্স।

অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪ দশমিক ১৭ পয়েন্ট, সূচক দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৬৯ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।