কক্সবাজারে চালু হলো বিএসটিআই’র নতুন অফিস

কক্সবাজারে জেলা অফিস উদ্বোধন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হক। বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। এ সময় শিল্পমন্ত্রী জানান কক্সবাজারসহ ময়মনসিংহ, রংপুর, ফরিদপুর, কুমিল্লায় বিএসটিআইয়ের অফিস-কাম-ল্যাবরেটরি ভবন স্থাপন করা হয়েছে। আরো ১২টি জেলায় বিএসটিআইয়ের অফিস স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।  —প্রেস বিজ্ঞপ্তি