রোমান সানার বিদায়

নেদারল্যান্ডসে আর্চারি বিশ্বকাপের তৃতীয় স্টেজে ব্রোঞ্জপদক জিতেছিলেন রোমান সানা। তবে সে সাফল্য ধরে রাখতে পারলেন না তিনি। এবার বার্লিনে বিশ্বকাপের চতুর্থ স্টেজের এলিমিনেশন রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন এই আর্চার। শেষ ষোলয় ওঠার দ্বৈরথে যুক্তরাষ্ট্রের আর্চার ব্র্যাডি এলিসনের কাছে ৬-০ সেট পয়েন্টে হেরেছেন তিনি।