যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান ৬ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ডিপার্টমেন্ট অব পিস্কিপিং অপারেশনের সঙ্গে সাক্ষাত্ করবেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফর শেষে সেনাপ্রধান আগামী ১০ জুলাই বুধবার দেশে ফিরবেন।