বিচারপতি আনসার আলীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

আজ শুক্রবার প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে এং ১৯৬৮ সালে তদানীন্তন পাকিস্তান সুপ্রিম কোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেন। ছাত্রাবস্থায় তিনি মহান ভাষা আন্দোলনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন। ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার কনিষ্ঠ পুত্র বিচারপতি আহমেদ সোহেল হাইকোর্টের একজন বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীর মরহুমের কবর প্রাঙ্গণে এবং নওগাঁয় গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, আলোচনা সভা, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।