জেলা শহরের রথখোলা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সড়কে অবস্থিত গাজীপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে গাজীপুর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন। পরে প্রেসক্লাব ভবনে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সামসুন্নাহার ভূইয়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তারিকুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ।