নারায়ণগঞ্জে এসপি হারুনকে বদলি

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) ও গাজীপুরের সাবেক এসপি মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন (ইসি) তার এই বদলি সংক্রান্ত নথিতে অনুমোদন দেয়।

এছাড়া নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে পুলিশ হেড কোয়ার্টারে এআইজি পদে ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহপরিদর্শক মোঃ আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।