ময়মনসিংহে হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ যুবক আটক

ময়মনসিংহের আকুয়া এলাকায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। তার নাম কাজল মিয়া (২৩)। সে আকুয়া ওয়ারলেস গেইট এলাকার হানিফ মিয়ার ছেলে। র্যাব গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জানায়, আকুয়া ওয়ারলেস গেইট এলাকায় বড় বোনের বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত ওই শিক্ষার্থী। গত বুধবার বোন ও বোন জামাই বাসায় না থাকায় বৈদ্যুতিক কাজ করার কথা বলে কাজল ও কাউসার নামে দুই যুবক বাসায় প্রবেশ করে। হত্যার হুমকি দিয়ে দুই যুবক পালাক্রমে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে এই ধর্ষণের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে ৫ লক্ষ টাকা দাবি করে তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল ধর্ষণের কথা স্বীকার করেছে।