ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক সেমিনার

ঢাকার দোহারে ‘মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, প্রকৌশলী মো. কবির উদ্দীন শাহ্, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান, ঢাকা-২ পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম মো. খোরশেদ আলমসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ