বারি ও গেটকো জেনেটিক্স লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও গেটকো জেনেটিক্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বারির মহাপরিচালকের সভাকক্ষে ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাবের উপস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) জেবুন নেছা এবং গেটকো জেনেটিক্স লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার ড. শরিফুল ইসলাম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বারির পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাজিরুল ইসলাম, ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার, সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।