হাতিয়ার প্রত্যন্ত এলাকায় সুইডেনের রাজকুমারী

জাতিসংঘ উন্নয়ন কর্মুুসূচির শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফররত সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে গিয়েছেন। আজ সকালে হেলিকপ্টারযোগে সেখানে পৌঁছান তিনি।

জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মো. আলী তাকে অভ্যর্থনা জানান। এ সময় আরও ছিলেন সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।

জানা গেছে, রাজকুমারী ভিক্টোরিয়া বুড়িরচর ইউনিয়নের নুতন সুইচ বাজার, গুচ্ছগ্রামের জেলেপাড়া, নলচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা সাইক্লোন শেল্টার পরিদর্শন করেছেন।

সেখান থেকে তিনি ভাসানচর যান এবং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দুটি এলাকা পরিদর্শনের কথা রয়েছে তার।