পিএসজিতে এক মৌসুম কাটিয়ে আবারও জুভেন্তাসে ফিরছেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। মেডিক্যাল পরীক্ষা দিতে গতকাল জুভেন্তাসে এসেছিলেন তিনি।
পরীক্ষাটি শেষে ভক্তদেরকে অটোগ্রাফ দিচ্ছেন এবং ছবি তুলছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে জুভেন্তাস। ৪১ বছর বয়সী এই গোলরক্ষক তুরিনে এক বছরের চুক্তি সই করবেন বলে জানা গেছে।
রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে ইতালি ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন দেশটির হয়ে সবচেয়ে বেশি ১৭৬টি ম্যাচ খেলা বুফন। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। বুফনের ক্যারিয়ারে একমাত্র অধরা শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৩, ২০১৪ ও ২০১৭ সালে প্রতিযোগিতাটির ফাইনাল খেললেও শিরোপাটি জেতা হয়নি তার।
ইত্তেফাক/ইএইচএম