চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান শন মার্শ। বৃহস্পতিবার নেটে অনুশীলন করার সময় হাতে চোট পান শন মার্শ। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব।
শন মার্শের চোট নিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘ শন মার্শের হাতে চোট লাগায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার। এই অবস্থায় তার পরিবর্তে বিশ্বকাপের দলে পিটার হ্যান্ডসকম্বকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আরো পড়ুন : ‘জয় শ্রীরাম’ না বলায় মাদ্রাসাছাত্রকে মারধর
তাকে দলে নেওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ বলেন, ‘পিটারের মধ্যে সত্যিকারের খেলোয়াড়ী মনোভাব রয়েছে। মিডলঅর্ডারে তার ব্যাটিং পারফরম্যান্স খুবই ভালো। বিশেষ করে আরব আমিরাতে ভারতের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’
ইত্তেফাক/ইউবি