নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপির সমর্থনে গতকাল রবিবার উপজেলা সদরের শিবলী চৌধুরীর বাড়িতে সদর ইউনিয়নের ৯নং ওর্য়াডের কাশিপাড়া ও মহল্লার নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নাসিরনগর সদর ইউপির মহিলা সদস্য পুতুল রানী দাসের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপির সহধর্মিণী নাজনীন জাকিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হাবিবা বেগম, রুবিনা আক্তার, স্বর্ণকিশোরী দীপ্তি চৌধুরী প্রমুখ।