প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা:গণিত,বাংলা এবং বিজ্ঞান

গণিত

ঁঁমিরাজুল ইসলাম,  প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ১০১০ ´ ৫০০ = ?                 

উত্তর : ৫০৫০০০।

২.১১০ ´ ১১০ = ?     

উত্তর : ১২১০০।

৩.একটি পেন্সিলের দাম ৮ টাকা হলে ২৪টি পেন্সিলের দাম কত?           

উত্তর : ২৪ টি পেন্সিলের দাম ১৯২ টাকা।

৪. ৯৮৭৬ ´ ১০০ = ?

উত্তর : ৯৮৭৬০০।

৫. ৪৩    ১ ´ ১০০ = ৪৩২১০০ হলে -   ঘরে কত বসবে?

 উত্তর : খালি ঘরে ২ বসবে।           

৬.গুণক ২৭, গুণফল শূন্য (০) হলে, গুণ্যের মান কত?

উত্তর : শূন্য (০)।         

৭.মিশ্র ভগ্নাংশের পূর্ণসংখ্যার সাথে কোন ভগ্নাংশ যুক্ত থাকে?

উত্তর : প্রকৃত ভগ্নাংশ।   

৮. গুণ্য, গুণক ও গুণফল এর মান কত হলে তিনটি মানই সমান হবে?

উত্তর : ১ অথবা ০।      

৯.২৩ ´ ৬৪ = ১৪৭২, এখানে গুণক কোনটি?

উত্তর : ৬৪।

১০.গুণফল কখন গুণ্য অপেক্ষা বড় হয়?            

উত্তর : যখন গুণক ১ এর চেয়ে বড়।

১১. ১ রিমে ৫০০ তা কাগজ হলে ৮ রিমে কত তা কাগজ থাকে?

উত্তর : ৪০০০ তা।       

১২. ১টি বইয়ের মূল্য ১টি কলমের মূল্যের ৩ গুণ। ১টি কলমের মূল্য ৮ টাকা হলে, ১টি বইয়ের মূল্য কত?

উত্তর : ২৪ টাকা।         

১৩. গুণ্য ৪০ এবং গুণফল ৮০০ হলে, গুণক কত?

উত্তর : ২০।

১৪. গুণ্য দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত?           উত্তর : গুণফল ৯৯০০। 

১৫.একটি বাগানে ১৫টি গোলাপ গাছ আছে। প্রত্যেকটিতে ৫টি করে গোলাপ ফুল ফুটলে বাগানে মোট কতগুলো ফুল আছে?

উত্তর : ৭৫টি ফুল আছে।                ]

১৬. ১টি টেবিলের দাম ৫০০০ টাকা। এরূপ ৫০০টি টেবিলের দাম কত?

উত্তর : ২৫০০০০০ টাকা।

১৭. একটি ব্ল্যাকবোর্ড তৈরি করতে ৭০০ টাকা লাগে। ২১১১টি ব্ল্যাকবোর্ড তৈরি করতে কত টাকা লাগবে?

উত্তর : ১৪৭৭৭০০ টাকা।

১৮. এক ব্যক্তির দৈনিক আয় ১২০ টাকা হলে এক বছরে তার আয় কত?

উত্তর : ৪৩৮০০ টাকা।

১৯. চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০ ´ ৯৯ এর সমান হবে?

উত্তর : ৯৯০০।

২০.একটি দোকানে ৩০টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য ৬৫০০ টাকা। যদি দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করেন তাহলে তিনি কত টাকা পাবেন?

উত্তর : ১৯৫০০০ টাকা পাবেন।

২১. ১২৩ ´ ১১০ =  ;  ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে?

উত্তর : ১৩৫৩০ সংখ্যাটি বসবে।     

বাংলা

কারা যুগ যুগ ধরে মিলেমিশে আছে তা দুটি বাক্যে লেখ

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর লেখ :

একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ।

১. নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখ :১ ´ ৫ = ৫

বৈচিত্র্য, গৌরব, যুগ, বাঙালি, পেশা, বসবাস, আপনজন।

উত্তর :

প্রদত্ত শব্দ                 শব্দের অর্থ

বৈচিত্র্য                       বিভিন্নতা।

গৌরব                        মর্যাদা।

যুগ                            বারো বছর সময়কাল।

বাঙালি                       যারা বাংলা ভাষায় কথা বলে।

পেশা                         বৃত্তি/জীবিকার উপায়।

বসবাস                      বাস করা।

আপনজন                    আত্মীয়।

২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ :    

২ + ৪ + ৪ = ১০

(ক) কারা যুগ যুগ ধরে মিলেমিশে আছে তা দুটি বাক্যে লেখ।

উত্তর : আমাদের দেশে নানা শ্রেণি-পেশার মানুষ বাস করে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধর্ম ও সমপ্রদায়ের মানুষের বাস। যুগ যুগ ধরে এরা সবাই মিলেমিশে আছে।

(খ) বাংলাদেশের গৌরব কিসে? চারটি বাক্যে লেখ।

উত্তর : বাংলাদেশের মানুষ জাতিগতভাবে বাঙালি তবে এদেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে। ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে রয়েছে চাকমা, মারমা, সাঁওতাল, রাজবংশী, মুরং, তঞ্চঙ্গা, রাখাইন প্রভৃতি। তাদের নিজস্ব ভাষা রয়েছে। ভিন্ন ভাষা, ভিন্ন জীবনযাপন তবুও সবাই যেন সবার বন্ধু-আপনজন। একই দেশ, একই মানুষ অথচ অনেক বৈচিত্র্য। আর এ বৈচিত্র্যই বাংলাদেশের গৌরব।

(গ) তুমি কীভাবে সকল ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলবে চারটি বাক্যে লেখ।

উত্তর : যেভাবে সকল ধর্মের মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তোলা যায়—

i আমরা একে অপরকে ভালোবেসে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।

ii.আমরা অন্য ধর্মের অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে পরস্পরের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।

iii.আমরা একজন আরেক জনের বিপদে সাহায্য করে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।

iv. একজন আরেক জনের সাথে যোগাযোগ রক্ষা করে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।

বিজ্ঞান

প্রাণীর শ্বাস গ্রহণে উদ্ভিদ কীভাবে সাহায্য করে?

সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

১.পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত ও কী কী?

উত্তর : পরিবেশের উপাদানগুলো দু্ই ভাগে বিভক্ত।

যথা— i. জীব ও ii. জড়।

২.বাস্তুসংস্থান কী?        

উত্তর : কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।

৩.উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন, সেগুলোর দুটির নাম লেখ।                             

উত্তর : উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দুটি উপাদান হলো— i. পানি ও ii. বায়ু।

৪.পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম লেখ।

উত্তর : পানিতে বাস করে এমন দুটি উদ্ভিদের নাম হলো—

i. শাপলা ও ii. কচুরিপানা।

৫.ঘরের টবে লাগানো ফুল গাছটির পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। এ অবস্থায় তুমি কী করবে?  

উত্তর : ঘরের টবে লাগানো ফুলগাছটির পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। এ অবস্থায় আমি গাছটিকে সূর্যের আলোয় রাখবো।

৬.তোমার বাগানের গাছগুলো খাদ্য তৈরির সময় কোন উপাদানটি বায়ু থেকে গ্রহণ করে?                              

উত্তর : আমার বাগানের গাছগুলো খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে।

৭.তুমি একটি আম গাছ লাগিয়েছো। এর জীবনধারাকে প্রভাবিত করে এমন দুটি উপাদানের নাম লেখ।             

উত্তর : আমগাছের জীবনধারাকে প্রভাবিত করে এমন দুটি উপাদানের নাম হলো— i. আলো ও ii. পানি।

৮.তোমাদের পুকুরে মাছ ছাড়াও কী কী প্রাণী বাস করে?

উত্তর : আমাদের পুকুরে মাছ ছাড়াও জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, কাঁকড়া, কচ্ছপ, শামুক, ঝিনুক ইত্যাদি প্রাণী বাস করে।

৯.পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লেখ।

উত্তর : পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম—

i. পাখি ও ii. মৌমাছি।

১০.প্রাণীর শ্বাস গ্রহণে উদ্ভিদ কীভাবে সাহায্য করে?

উত্তর : উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে।