এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথমপত্র

আকলিমা আক্তার, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ

আদর্শ ডিগ্রি কলেজ,  মুন্সিগঞ্জ

আহ্বান

১। ‘আহ্বান’ গল্পে কথকের সহপাঠী কে ছিলেন?

ক) আবদুল খ) আবেদালি গ) শুকুর মিয়া ঘ) বসর

২। বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন?

ক) পয়সা পাওয়ার লোভে খ) স্নেহ ভালোবাসার টানে গ) নি:সঙ্গতা দূর করতে   ঘ) অতিথি পরায়ণ বলে

৩।বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন?

ক) ১ সেপ্টেম্বর          খ) ১০ সেপ্টেম্বর

গ) ১২ সেপ্টেম্বর        ঘ) ১৪ সেপ্টেম্বর

৪।  কে থাকতে বুড়ির কোনো অভাব ছিল না?

ক) নাতজামাই          খ) ছেলে

গ) জমির করাতি       ঘ) পরশু সরদার

৫। বুড়ির স্বামী কিসের কাজ করতেন?

ক) ক্ষেতের খ) করাতের গ) বাসের ঘ) আবাদির

৬। ছুটি শেষে গোপাল কোথায় চলে যায়?

ক) কলকাতায়           খ) রানাঘাটে

গ) কুচবিহারে           ঘ) আসামে

৭। ‘আহ্বান’ গল্পে বুড়ির স্বামীর নাম কী?

ক) পরশু সরদার        খ) আবেদালি

গ) জমির করাতি        ঘ) গণি মিয়া

৮। কার ভাত জোটে না সব দিন?

ক) গোপালের                        খ) বুড়ির

গ) হাজরা ব্যাটার বউয়ের          ঘ) দিগম্বরীর

৯। গোপাল পুনরায় কত মাস পরে গ্রামে এসেছিলেন?

ক) তিন-চার মাস             খ) চার-পাঁচ মাস

গ) পাঁচ-ছয় মাস             ঘ) ছয়-সাত মাস

১০। শরতের ছুটিতে গ্রামে ঢুকতেই গোপালের সঙ্গে কার দেখা হয়?

ক) বুড়ির                       খ) চক্কোত্তি মশায়ের

গ) হাজরা ব্যাটার বউ       ঘ) দিগম্বরীর

১১। ‘দাওয়া’ শব্দের অর্থ কী?

ক) ঘর    খ) উঠোন    গ) মেঝে   ঘ) বারান্দা

১২। ‘ডিস্টিংশন’ বলতে বোঝায়-

ক) বিশেষ বৃত্তি                 খ) সর্বোচ্চ নম্বর অধিকারী

গ) বিশেষ বিবেচনায় পাস  ঘ) কম নম্বর অধিকারী

১৩। ‘তিনি থাকতি অভাব ছিল না কোনো জিনিসের।’ তিনি বলতে বোঝানো হয়েছে?

ক) জমির করাতি    খ) চক্কোত্তি মশায়

গ) পরশু সরদার    ঘ) নাতজামাই

১৪। ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম। এখানে যে ব্যাপারটির কথা বোঝানো হয়েছে-

ক) সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া খ) বুড়ির সঙ্গে সাক্ষাত্ হওয়া গ) পকেট থেকে পয়সা দেওয়া

ঘ) পুনরায় বুড়ির পয়সা চাওয়া

১৫। গোপাল বুড়িকে দুধের দাম দিল কেন?

ক) বুড়ির অপরিচিত হওয়ায় খ) গরিব লোক বলে

গ) ঘনিষ্ঠ আদরের সম্বোধন পাওয়ায়

ঘ) অন্যের কাছ থেকে দুধ নিয়ে আসায়

১৬। বুড়ি প্রতিদিন গোপালের জন্য কিছু না কিছু নিয়ে আসার কারণ-

ক) সন্তানতুল্য মনে করায় খ) পয়সা পাওয়ার আশায় গ) গোপালকে স্নেহ করায়

ঘ) মানবিক সম্পর্কের কারণে

১৭। হাজরা ব্যাটার বউ বুড়িকে মা বলে ডাকার কারণ-

ক) বুড়ির মেয়ে বলে খ) বুড়ি ডাকতে বলেছিল

গ) আপনজন কেউ না থাকায় ঘ) ঘনিষ্ঠ আদরের সম্বোধন পাওয়ায়

১৮। ‘অন্ধের নড়ি’ বলতে বোঝায়-

ক) সুসময়ের বন্ধু খ) দু:সময়ের বন্ধু

গ) অসহায়ের একমাত্র অবলম্বন ঘ) অসহায়ের বন্ধু

১৯। ‘গোয়ালপোরা’ বলতে বোঝায়-

ক) গোলাভরা                  খ) গোয়ালভরা

গ) পুকুরভরা                   ঘ) চালাভরা

২০। চব্বিশ পরগনা জেলার সঙ্গে কার সম্পর্ক রয়েছে?

ক) বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ) মানিক বন্দ্যোপাধ্যায় গ) আখতারুজ্জামান ইলিয়াস

ঘ) মোতাহের হোসেন চৌধুরী

 

উত্তর : ১. খ ২. খ ৩. গ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ক