তা র কা ব চ ন

আমাদের কর্মঘণ্টা এখনো নির্ধারণ করতে পারিনি। এটা সময়েরও ব্যাপার। দীর্ঘদিনের অনভ্যস্ততার কারণে কর্মঘণ্টা নির্ধারিত হয়নি। এই বিষয়ে বেশকিছু চুক্তি হয়েছে। সংশ্লিষ্ট চুক্তিগুলো বাস্তবায়নে  বেশি জোর দেবো। শুটিং সম্পর্কিত যে সঙ্কটগুলো থাকে, তা নিরসনের জন্য কাজ করবো। অনেকে অভিযোগ করেন, শিল্পী সেটে সময়মতো যাননি। অনেকে ঠিক উল্টো করেন, শিল্পী পাণ্ডুলিপি পাননি, বলা হয়েছে একটা, দেওয়া হয়েছে আরেকটা। নানারকমের অসংগতি আছে শুটিং সম্পর্কিত। এই চুক্তি বাস্তবায়িত হলে এগুলো মিটবে। পেশাদারিত্বের সঙ্কট নিয়ে আমরা একটা সেমিনার করেছিলাম। সেটা দিয়ে কিছু কাজের সূত্রপাত হয়েছে। সেখান থেকে কিছু বিষয় এসেছে। তা নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি। কী করে এই সঙ্কট মোকাবেলা করতে পারি, তা নিয়ে কিছু কর্মপন্থা বের করবো।

 

সংগঠনের নতুন মেয়াদের কাজ প্রসঙ্গে

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক

আহসান হাবিব নাসিম