পুকুরকে আধুনিকায়ন করা হবে :ফায়ার সার্ভিস
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের ঐতিহ্যবাহী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মন্থনা পুকুরকে আগামী এক বছরের মধ্যে আধুনিক জলাধার ও শিশুদের জন্য সুইমিংপুল এবং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সেই পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে, পুকুর কোনোভাবে ভরাট কিংবা পরিসর ছোটো কোনোটাই করা হবে না।
গতকাল শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রংপুর বিভাগীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম জুলফিকার রহমান, বিএসসি, পিএসসি।
তিনি জানান, পুকুরের চারপাশে হাঁটার জন্য রাস্তা নির্মাণ, মাঝখানে দৃষ্টিনন্দন ও পানি সংরক্ষণাগার হিসেবে গড়ে তোলা হবে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণের জন্য উত্তরবঙ্গের মধ্যে একটি আদর্শ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা অন্যত্র গিয়ে প্রশিক্ষণ নেয়, এটি হলে এ পুকুরেই তারা প্রশিক্ষণ নিতে পারবে। বাহিরে আর যেতে হবে না। পুকুরকে আরো বেশি আধুনিক করে গড়ে তোলার কাজ চলছে, কেন না পানির সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীদের নিবিড় সম্পর্ক রয়েছে, পানিকে ফায়ার সার্ভিসের কর্মীদের চেয়ে কেউ বেশি ভালোবাসে না।