নেত্রকোনা সদরের বাহির চাপড়া গ্রামের দরিদ্র পরিবারের দেড় বছরের শিশু তাহমিদ। এ বয়সেই জটিল রোগ বাসা বেঁধেছে। চিকিত্সকরা জানিয়েছেন, তার হার্টে ৩/৪টা ফুটো দেখা দিয়েছে ও দুটো রক্তনালি একসঙ্গে হয়ে গেছে। দ্রুত অপারেশন করা না গেলে শিশুটির বাঁচার সম্ভাবনা খুবই কম। দরিদ্র পিতা যেখানে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন সেখানে চিকিত্সার টাকা জোগাড় করবেন কিভাবে? শিশুটির পিতা নজরুল ইসলাম ইজিবাইক চালান। একমাত্র শিশু পুত্র তাহমিদকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নজরুল ইসলাম, অ্যাকাউন্ট নম্বর: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সঞ্চয়ী হিসাব নং- ১৪৯৭১, বিকাশ নম্বর: ০১৯৫৪-৫৫৫৯৫৯। -প্রেস বিজ্ঞপ্তি