গ্যাসের মূল্যবৃদ্ধি ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নানা অপকর্ম করে নিশ্চিন্তে দেশ শাসনের লক্ষ্যে জনগণের প্রতিবাদী কণ্ঠস্বর, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জোর করে বন্দী রেখে প্রাণনাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান মধ্যরাতের ভোটের সরকার। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে রিজভী এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল দুপুরে আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।

মিছিলে আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, এস এম জিলানী, ফখরুল ইসলাম রবিন,  গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।