ভারত ভ্রমণ:এসেছে ‘সুপার স্মার্ট কার্ড’

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ থেকে যারা ভারতে চিকিত্সার জন্য যান তাদের জন্য ভারত চালু করেছে ‘সুপার স্মার্ট কার্ড’। কর্তৃপক্ষ বলছে এযাবত্ বাংলাদেশের মানুষ ভারতে বেশি টাকা দিয়ে চিকিত্সা ও কেনাকাটা করেছে। এই কার্ড তাদের বিমান ভাড়া থেকে শুরু করে হোটেল ভাড়া, কেনাকাটা ও চিকিত্সায় খরচ কমিয়ে আনবে। প্রি-পেইড ও পোস্ট-পেইড এই কার্ডের আর্থিক মূল্য ১০০ মার্কিন ডলার এবং এর মেয়াদ ৫০০ দিন। এই কার্ড বাংলাদেশের ৬৪ জেলায় পাওয়া যাবে। প্রতি জেলাতে পরিবেশক আহ্বান করছে সংশ্লিষ্টরা। এই কার্ডে অনলাইন রেজিস্ট্রেশনেরও সুবিধা থাকছে। যোগাযোগ: ০১৭১৪০৭০৬০৮,০১৭১৪০৭০৯০৮। help@getssc.com/ support@getssc.com