রংপুরে আঙ্গুর মিয়ার ব্রিজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর সিটি করপোরেশনের বাস্তবায়নে জাইকার অর্থায়নে মহানগরীর জিএল রায় রোডের উপর নির্মিত ক্যাডি ক্যানালে আঙ্গুর মিয়ার ব্রিজের উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি ফলক উন্মোচন করে ব্রিজটির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।