সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
পাবনার সাঁথিয়ায় বাল্যবিয়ের দায়ে বরপক্ষের দুইজনের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেল নির্বাহী অফিসার আব্দুল হালিম।
জানা গেছে, উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের সাতানির চর গ্রামে আবুল কালামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বিয়েবাড়িতে উপস্থিত হন। তার উপস্থিতি টের পেয়ে বর ও কনেপক্ষ দ্রুত সটকে পড়ে। এ সময় বাল্যবিয়ের দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বরপক্ষের মোজাম্মেল হক ও আব্দুল মতিনের প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।