পঞ্চগড়ে পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে চুরি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় শিশুসহ একই ঘরের পাঁচজনকে অচেতন করে টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। বুধবার তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা এখনো হাসপাতালে চিকিত্সাধীন। এর আগেও আটোয়ারীতে একইভাবে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও রহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের এ কে এম সোহেল রানার পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে কেউ না ওঠায় প্রতিবেশীরা খোঁজ নেন। এ সময় তাদেরকে অচেতন দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান তারা। অচেতনদের মধ্যে রানার মা খাইরুন নাহারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।