সাতক্ষীরায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় বিষধর সাপের কামড়ে কৃষ্ণা ঘোষ নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী মারা গেছে।

স্থানীয়রা জানান, দেবহাটার টাউন শ্রীপুর হাইস্কুলের ছাত্রী কৃষ্ণা ঘোষ (১২) তার দরিদ্র বাবা-মার সাথে ইছামতি নদীর চর শিবনগর গ্রামে বসবাস করতো। বৃহস্পতিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তার পায়ে বিষধর সাপ কামড় বসিয়ে দেয়। রাতভর তাকে গ্রামের ওঝা দিয়ে চিকিত্সা করিয়েও কোনো লাভ হয়নি। ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় কৃষ্ণা।