হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
নতুন করারোপ ছাড়াই চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার পৌর হলরুমে বাজেট ঘোষণা করেন মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।
এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৭শ ৫০ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট আয় ৩৭ কোট ৯১ লাখ ৬৩ হাজার ৫শ টাকা। উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় ৩৪ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। মোট ব্যয় ৫৪ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকা। মোট উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৭শ ৫০ টাকা।
পৌর সচিব নুর আজম শরিফের উপস্থাপনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ আবু রায়হান জনি, পৌর প্যানেল মেয়র-২ শুকু মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী প্রমুখ।