হোসেনপুরে ভাতিজার ছুরিতে নিহত হলেন চাচা 

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে তারই চাচা সবুজ মিয়া (৪৫) খুন হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. সবুজ মিয়া একই এলাকার মো. মধুর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের মধ্যে মারামারির এক পর্যায়ে ভাতিজার ছুরির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সবুজ মিয়া। এ ঘটনায় সবুজ মিয়ার ছোট ভাই হাক্কু মিয়া (৪০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।