এরশাদের সুস্থতা কামনায় রংপুরে দোয়া

স্টাফ রিপোর্টার, রংপুর

সিএমএইচে চিকিত্সাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় রংপুরের চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে শুক্রবার দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এদিন জুমার নামাজের পরপরই এই মোনাজাত পরিচালনা করেন চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. মো. আবু সাঈদ নেছারী। এ সময় উপস্থিত ২৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. হযরত আলী মণ্ডল, সাধারণ সম্পাদক সৈয়দ মইন উদ্দিন আহমেদ টিটু, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

২৮ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ মইন উদ্দিন আহমেদ টিটু বলেন, শুক্রবারে ছুটি, রাষ্ট্রধর্ম ইসলাম, মসজিদে বিদ্যুত্ বিল মওকুফসহ ইসলামের খেদমতে সাবেক প্রেসিডেন্টের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।