ঈদে বেড়ানোই ঘুরতে বের হওয়া প্রাথমিক লক্ষ্যগুলোর একটি। যেভাবেই হোক ঈদের দিন কোথাও পরিবার-পরিজন বা প্রিয়জনের সঙ্গে ঘুরতে বেরুতে হবে। বন্ধুদের সঙ্গে দেখা হওয়া আর পরিবারের সঙ্গে পরিকল্পনা করে ঘুরতে বের হওয়ার লক্ষ্যে তফাৎ রয়েছে। এই তফাত থেকেই ঈদে বের হওয়ার কিছু প্রাকপরিকল্পনা রাখা জরুরি। ঈদের দিন ঘুরতে বেরুনোর প্রস্তুতি:
সকালের পরিচ্ছন্নতা
সকালের দিকে ঘুম ভাঙার পর গোসল করতেই হবে। ঘুম ভাঙার পর অনেক সময় আলসেমি কাজ করে। গোসল করে পরিচ্ছন্ন হোন। বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন। বের হওয়ার সময় রোদচশমা ব্যবহার করুন।
গরমে স্বস্তিদায়ক পোশাক পরুন
বের হলে চেষ্টা করবেন সুতি আর ঢিলেঢালা পোশাক পরতে। এই গরমে ঘাম জমে শরীরে ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে। এ ধরনের পোশাকে আরাম পাবেন। বাইরে একবার ঘুরে আবার ফিরে আসলে জামা পালটে ফেলুন। একই পোশাক একাধিকবার পরা ঠিক হবে না। তবে যদি একেবারে বাইরেই থাকেন তাহলে সতর্ক থাকুন যাতে শরীর আরামে থাকে।
শর্করা ও চর্বিযুক্ত খাবার নয়
শর্করা ও চর্বিযুক্ত খাবার যতটা পারুন কম খাবেন। বেশি পরিমাণে পানিজাতীয় ফল আর পানীয় খাবেন। কোমল পানীয় একেবারেই নয়। প্রক্রিয়াজাত পানির বদলে ডাবের পানি, আখের রস খেয়ে দেখতে পারেন।