পটুয়াখালী শহরের চেম্বার অব কমার্স কার্যালয় সংলগ্ন সিরাজ খাবার হোটেল থেকে রুহুল আমীন (২০) নামে এক হোটেল কর্মচারীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এসআই আবদুল হাই জানান, হোটেলে থাকা সিসি ক্যামেরা থেকে নিশ্চিত হওয়া গেছে, শুক্রবার রাতে রুহুল আমীন গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। রুহুল আমীনের বাড়ি সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঢেউখালী গ্রামে। সে ওই গ্রামের আব্দুল রশিদের ছেলে। তার স্বজনরা জানান, রুহুল আমীনের কিছুটা মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।