চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নগরীর দামপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম অলি উল্লাহ (২৮)। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আমিন উল্লাহর ছেলে অলি উল্লাহ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, অলি উল্লাহ নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতা বশত ছাদ থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানিয়ে দেন।