‘টিয়াপাখি হতে’ নিজের দুই কান কেটে ফেললেন ব্যক্তি!

টিয়াপাখির প্রতি এমন প্রেম যে, নিজের শরীরে-মনে সর্বত্র টিয়ার সাজ তৈরি করতে রীতিমতো অস্ত্রোপচারের সাহায্য নিয়েছেন এক ব্যক্তি। এসব করার কারণ, নিজেকে যেন টিয়াপাখির মতো দেখতে লাগে। এজন্য কেটে ফেলেছেন নিজের কানও। খবর টাইমস নাউ'র। 

ওই ব্যক্তির নাম টেড রিচার্ডস। তিনি যুক্তরাজ্যের ব্রিস্টলের বাসিন্দা, স্বঘোষিত প্যারটম্যান। সারা মুখে তো বটেই এমনকি  চোখের মণির ভিতরেও টিয়াপাখির গায়ের রঙের মতো ট্যাটু করিয়েছেন তিনি।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, টেড টিয়া পাখির মত সাজতে নিজের কান দুটি কেটে ফেলেছেন। ৫৮ বছরের টেড এখন কানে শুনতে পান না। তাতে অবশ্য তাঁর কোনও সমস্যা হয় না। 

টেডের দাবি, ‘টিয়ার কানে ছোট্ট গর্ত থাকে, তাই আমি আমার কান কেটেছি। দিনের শেষে এটা আপনার শরীর। আপনি যা চান তাই করতে পারেন।’  

ছোটবেলা থেকেই একটু অন্য হতে চেয়েছিলেন টেড। সারা শরীরে ট্যাটু, নাক-কানে ফুটো করা এবং জিভেরও  নাকি চিরে দিয়েছেন এই স্বঘোষিত প্যারটম্যান। 

ইত্তেফাক/এসআর