ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উপাচার্য (ভিসি) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুল আউয়াল খান। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন এবং গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. আবদুল আউয়াল খানকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।
ভিসি হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক অধ্যাপক ড. আবদুল আউয়াল খানকে শুভেচ্ছা জানিয়েছেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।