ক্যাপসন নিউজ ২

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে শুক্রবার বাদ জুমা সোনারগাঁওয়ের বিভিন্ন মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা এম এ জামান, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু নাইম ইকবাল, সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম। পরে স্থানীয় মসজিদের মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়          —ইত্তেফাক