চিকিৎসার নামে দু-জনকে ধর্ষণ করেছিলেন নিজেকে 'কবিরাজ' বলে দাবি করা এক ব্যক্তি। তার জেরে সেই অভিযুক্ত ‘ধর্ষক’কে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এমন ঘটনা ঘটেছে ভারতের আসামে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই ধর্ষকের নাম হুসেন আলি। পেশায় একজন কবিরাজ। তিনি গত ১ জুলাই সিতোই আদম গ্রামে এসেছিলেন এক মহিলার চিকিৎসা করাতে।
এক চোখে দৃষ্টি হারানো মহিলাকে দেখার পর জানান, ৩ জুলাই তিনি ফের আসবেন। কথামতো সেদিনও তিনি আসেন। চিকিত্সার নামে মহিলার নাকে কিছু শুকিয়ে, অর্ধচেতন করে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এরপর সেদিন চলে যাওয়ার আগে জানান বৃহস্পতিবার আবার তাঁকে আসতে হবে। ওইদিন এসে, একই কায়দায় মহিলার আত্মীয়কে ধর্ষণ করার অভিযোগ ওঠে কবিরাজের বিরুদ্ধে।
আরো পড়ুন: মুসলিম বিদ্বেষ নিয়ে শ্রীলঙ্কাকে সতর্কবার্তা ওআইসির
ঘটনা জানাজানি হলে, গ্রামের লোকজন ঘিরে ধরে ওই কবিরাজকে। এরপর সেই কথিত চিকিত্সককে পিটিয়ে হত্যা করে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করছে।
ইত্তেফাক/এসআর