জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম ২য় টেস্টে ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে এবং ২-০ তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় লাভে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, অধিনায়ক এবং কোচসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
জেপি’র নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের এই সিরিজ বিজয় এবং ২য় টেস্ট রেকর্ড বিজয়ে দেশবাসীর সঙ্গে আমরাও আনন্দিত ও উত্ফুল্ল। আমরা আশা করি, তারা পরবর্তী খেলাগুলোতে এই জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে ও জাতির জন্য সম্মান বয়ে আনবে। - প্রেস বিজ্ঞপ্তি