হাজীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশ ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলমের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, দীপক চন্দ্র দাশ ১৯৯৫ সালের ফেরুয়ারি মাসে কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০১ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার অশ্বদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে  প্রধান শিক্ষক পদে যোগদান করেন। বর্তমান তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

৩০ বৎসর শিক্ষা জীবনে শিক্ষকতার পাশা পাশি হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃত্বে দিয়ে আসছেন। ২০২২ সাল থেকে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার,শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়মিতভাবে কাজ করে যাবো।