পরিনীতির ‘বোতল ক্যাপ চ্যালেঞ্জ’!

বিনোদন ডেস্ক

 

ব্যাডমিন্টন প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ব্যস্ত বলিউড তারকা পরিনীতি চোপড়া। ভারতের বিখ্যাত ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন তিনি। আর শুটিংয়ের আগে ব্যাডমিন্টন প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। নিজেকে নিখুঁতভাবে সাইনার চরিত্রের সঙ্গে খাপ খাওয়াতে কঠোর পরিশ্রম শুরু করেছেন। আর এরইমধ্যে তিনি ‘বোতল ক্যাপ চ্যালেঞ্জ’ নামে একটি চ্যালেঞ্জ দেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও দিয়ে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ভিডিওতে দেখা যায়, ব্যাডমিন্টন ব্যাটের হাতল দিয়ে একটি কাঁচের বোতলের মুখ খোলেন তিনি। সেটি ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এই বলিউড নায়িকা। এরইমধ্যে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলিউডের অনেকেই। তাঁদের ভিডিওগুলোও তাঁরা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই চ্যালেঞ্জ গ্রহণ করেন টাইগার শ্রফ, বিদ্যুত্, তুষার কাপুরের ছেলেসহ অনেকে।