দেশভাগের আগে লাহোরের প্রেক্ষাপটে তৈরি সঞ্জয় লীলা বানশালীর প্রথম ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’। সিরিজটি নিয়ে সমালোচকরা খুবই বিরক্ত। সিরিজে সেই বানশালী ম্যাজিক অনুপস্থিত বলেছেন অনেকেই। তবুও এত বড় একটি প্রজেক্ট নিয়ে তুমুল আলোচনা চলছে।
মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। অন্যান্য চরিত্রে একঝাঁক অভিনেতার দেখা মিলেছে ওয়েব সিরিজে। ১ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘হীরামন্ডি’। এই সিরিজের জন্য নাকি প্রায় সাত বছর ধরে গবেষণা করেছেন পরিচালক! এমনিতেই সকলেই জানেন যে, সঞ্জয় তার ছবি নিয়ে যতটা না খুঁতখুঁতে, তার চেয়ে অনেক বেশি তার নায়িকাদের নিয়ে সচেতন। কোনো ধরনের খামতি কিংবা গাফিলতি মোটেও পছন্দ নয় পরিচালকের। এবার ‘হীরামন্ডি’র শুটিং চলাকালীন অদিতিকে প্রায় উপোস করিয়ে রাখেন তিনি।
অদিতি বলেন, ‘বানশালী এমনই একজন নির্মাতা, যাকে আমরা সেটে সবাই অন্যরকম ভয় পেতাম। কাজের প্রতি এমন নিবিষ্ট পরিচালক খুব কম আছে।’