ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি

 স্পোর্টস ডেস্ক

লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার কোচ হিসেবে আরও ছয় মাস থাকছেন। গত রাতে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা। এর আগে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আর্জেন্টিনার কোচ।

কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে হারের পর তার পদ নিয়ে গুঞ্জন শুরু হয়। এরপর প্রতিযোগিতাটির সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হার আগুনে ঘি ঢালে। তবে সম্প্রতি স্ক্যালোনি জানিয়েছেন, চলতি বছরের শেষ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন তিনি।